২১ মার্চ ২০২৬

চট্টগ্রামে উস্কানিমূলক স্ট্যাটাস দেয়ায় যুবক আটক

বাংলাধারা প্রতিবেদন »

ভোলায় পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবর রহমানের বিরুদ্ধে ফেসবুবে উস্কানিমূলক স্ট্যাটাস দেয়ার অপরাধে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর লালদীঘির একটি আবাসিক হোটেল থেকে রবিউলকে আটক করেছে। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন।

আটক রবিউল আলম (২৮) বাঁশখালীর পূর্ব পূঁইছড়ি গ্রামের আফলাতুন সিকদার বাড়ির আহমদ হোসেনের ছেলে। সে সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া এলাকার ‘ফোরস্টার শিপিং’ প্রতিষ্ঠানের কর্মচারী।

সে নিজেকে চট্টগ্রাম দক্ষিণ জেলার জাতীয় পার্টির সহযোগী প্রতিষ্ঠান জাতীয় সাইবার পার্টির প্রধান সমন্বয়ক বলে দাবি করেছে বলে জানা যায়।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন