বিনোদন ডেস্ক »
শুটিংয়ের কাজে মঙ্গলবার (২৯ মার্চ) আমদাবাদে যাওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের। কিন্তু নির্ধারিত সময়ের চেয়ে দেড়িতে বিমানবন্দরে পৌঁছানোয় বিমানে উঠতে দেওয়া হয়নি তাকে।
বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ঘটনাটি শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ক্যাপশনে তিনি লিখেছেন, আমদাবাদের ফ্লাইট ধরার জন্য কলকাতা এয়ারপোর্টে যাত্রীদের ১৯ নম্বর গেট দিয়ে বোর্ডিংয়ের সময় দেওয়া হয়েছিল ৪টা ৫৫ মিনিটে। কিন্তু তিনি সেখানে পৌঁছান ৫টা ১০ থেকে ৫টা ১২ মিনিটের মধ্যে। সঙ্গে সঙ্গে তাকে জানানো হয়, বোর্ডিং গেট অনেক ক্ষণ আগেই বন্ধ হয়ে গিয়েছে।
শুধু তাই নয়, ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার পর একাধিকবার ঋতুপর্ণার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ব্যর্থ হয়েছে। তাই বিষয়টি খতিয়ে দেখতে তারা অভিনেত্রীর সঙ্গে কথা বলতে চান। ঠিক কোনও সময়ে ফোন করলে পাওয়া যাবে? সেই কথাও জানতে চাওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবারের ওই স্ট্যাটাসে ঋতুপর্ণা জানিয়েছিলেন, বিমানবন্দরে বোর্ডিংয়ের সময় ছিল মঙ্গলবার (২৯ মার্চ) ভোর ৪.৫৫ মিনিট। কিন্তু তিনি পৌঁছান ৫.১০/১২ মিনিটে। এরপরেই ঋতুপর্ণাকে জানিয়ে দেওয়া হয়, অনেক আগেই বোর্ডিং গেট বন্ধ করে দেওয়া হয়েছে।
এরপর ৪০ মিনিট সেখানকার দায়িত্বরত কর্মীদের অনুরোধ করেন ঋতুপর্ণা। এক পর্যায়ে কথা কাটাকাটিও হয় এবং কেঁদে ফেলেন এই অভিনেত্রী। কিন্তু বিমান থেকে প্রায় ৫০ পা দূরে থাকার পরও তাকে আর উঠতে দেওয়া হয়নি।
এই ঘটনায় ঋতুপর্ণা বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার দাবি জানান, তিনি ঠিক কতক্ষণ দেড়িতে পৌঁছেছিলেন সেখানে তা দেখার জন্য। শুধু তাই নয়, এর পরিপ্রেক্ষিতে যাতে পদক্ষেপ নেওয়া হয় সেজন্যও কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ এবং ইন্ডিগো বিমান সংস্থার কাছেও দাবি জানিয়েছিলেন তিনি।












