১৩ মার্চ ২০২৬

একাদশে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাধারা স্পোর্টস  »

বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ মাঠে নামছে দু’দল। ইতোমধ্যে টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।

আগের ম্যাচে খরুচে বোলিং করে বাদ পড়লেন তাসকিন আহমেদ। তার জায়গায় অভিষেক হচ্ছে শরিফুল ইসলামের। এরই মধ্যে দেশের হয়ে টেস্ট ও টি-টোয়েন্টি খেলা তরুণ এই বাঁহাতি পেসার বাংলাদেশের ১৩৬তম ওয়ানডে ক্রিকেটার।

আগের ম্যাচের বাজে শট কাল হলো মোহাম্মদ মিঠুনের জন্য। একাদশে জায়গা হারালেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। তার জায়গায় সুযোগ পেয়েছেন মোসাদ্দেক হোসেন। তরুণ এই অফ স্পিনিং অলরাউন্ডার সবশেষ ওয়ানডে খেলেন ২০১৯ সালের জুলাইয়ে, শ্রীলঙ্কার বিপক্ষেই।

আজ এক সঙ্গে দুটি প্রাপ্তির হাতছানি বাংলাদেশের সামনে। শেষ দুই ম্যাচের একটিতে জিতলেই প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতবে তারা। একই সঙ্গে প্রথমবারের মতো উঠবে আইসিসি ওয়ানডে সুপার লিগের চূড়ায়। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতেই দুটি লক্ষ্য পূরণ করে ফেলতে চায় বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এটি নবম দ্বিপাক্ষিক সিরিজ। ২০১৩ ও ২০১৭ সালে দুটি সিরিজ ড্র হয়, বাকি সবগুলোয় জয় লঙ্কানদের। দ্বিপাক্ষিক সিরিজ ও টুর্নামেন্ট মিলিয়ে এর আগে ২৮টি আসরে মুখোমুখি হয়ে লঙ্কানদের কখনও একাধিকবার হারাতে পারেনি বাংলাদেশ। এবার হাতছানি সেসব অপূর্ণতা ঘুচিয়ে দেওয়ার। 

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন দ্রুব, মেহেদী হাসান মিরাজ, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ

দানুশকা গুনাথিলাকা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, আশেন বান্দারা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, ভানিন্দু হাসারাঙ্গা, লাকশান সান্দাকান, ইসুরু উদানা ও দুশমন্থ চামিরা।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ