২৯ মার্চ ২০২৬

এক মাসের মধ্যে অনলাইনে ক্লাস-ভাইভা চালু করবে সিভাসু

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস ইউনিভার্সিটি (সিভাসু) কর্তৃপক্ষ একমাসের মধ্যে অনলাইনে ক্লাস-ভাইবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

সিভাসু’র উপাচার্য ড. গৌতম বুদ্ধ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশনের নির্দেশনা মোতাবেক অনলাইনে ক্লাস শুরুর বিষয়ে শিক্ষকদের মতামত চাওয়া হয়েছিল সভায়। সব শিক্ষক, বিভাগীয় প্রধানরা এতে একমত পোষণ করেছেন এবং প্রস্তুতির জন্য একমাস সময় চেয়েছেন। সভায় সিদ্ধান্ত হয়েছে, একমাস পর অনলাইনে ক্লাস শুরু হবে।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে তিনমাসেরও বেশি সময় ধরে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। বিভিন্ন স্কুল এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে অনলাইন ক্লাস চালু হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন