১৪ মার্চ ২০২৬

এক সাথে দুই শিশুকে ধর্ষণ: যুবক গ্রেফতার

বাংলাধারা ডেস্ক »

কুড়িগ্রামে একই সঙ্গে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী এক শিশুর মা বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় অভিযুক্ত ধর্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

মঙ্গলবার (১৪ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ধর্ষক ওই এলাকার হোসেন আলীর ছেলে রুবেল (১৯)।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজু সরকার জানান, অভিযুক্ত রুবেলের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ওই দুই শিশুর ডাক্তারি পরীক্ষার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলার বাদী তার শিশুকন্যাকে নিয়ে স্বামীর বাড়ি থেকে সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নে বাবার বাড়িতে বেড়াতে যান। মঙ্গলবার সন্ধ্যায় তার বাবার বাড়ি সংলগ্ন প্রতিবেশী হোসেন আলীর ছেলে রুবেল বাদীর ৮ বছরের মেয়ে ও ৭ বছরের ভাতিজিকে ফুসলিয়ে তার নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধ’র্ষণ করে।

এ সময় ওই শিশুদের অভিভাবকরা তাদের খোঁজাখুঁজি করে পাচ্ছিলেন না। পরে অভিযুক্ত রুবেলের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে তাকে ডাকাডাকি করে। এক পর্যায়ে রুবেল দরজা খুলে দিলে তার ঘর থেকে ওই দুই শিশুকে বস্ত্রহীন অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় রুবেল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিবারের সদস্যরা তাকে আটক করে। পরে রাত ১০টার দিকে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ