আবদুল আলীম সাইফুল, আরব আমিরাত »
আমিরাতে ফেরার জন্য API বাধ্যতামূলক করা হয়েছে। API মানে কি? বিমান কর্তৃপক্ষ থেকে আবুধাবি আসার পূর্ব মুহূর্তে অর্থাৎ যখন বডিং পাশ নিতে যাবেন তখন বিমান কর্তৃপক্ষ থেকে আবুধাবি ইমিগ্রেশনকে জানানোর নাম হচ্ছে API মানে Advances passengers information.
উদাহরণ স্বরূপ- বিমানের পক্ষ থেকে আবুধাবি ইমিগ্রশনকে বলতে হবে আমরা আজকে ২০০ জন যাত্রী নিয়ে আসবো। যাত্রীদের সব তথ্য অর্থাৎ যাত্রী কারা আছেন সেটা আপনাদের ওয়েবসাইটে দিয়েছি। তখন আবুধাবি ইমিগ্রশন থেকে চেক করার পর বিমানকে বলবে ওকে আসতে পারেন। তাহলে আবুধাবি গামী যাত্রীরা সবাই বডিং পাশ পাবেন। যদি বলে ২০০ জনের মধ্যে ২০ জনের সমস্যা আছে তাদের বাদ দিয়ে বাকীদের নিয়ে আসেন। তাহলে ২০ জনকে বিমান বডিং পাশ দিবেনা, মানে এয়ারপোর্ট থেকে তাদের ফিরিয়ে দেওয়া হবে। আর এ পদ্ধতিকে বলে API মানে Advances passengers information.
জুয়েল রানা নামে একজন প্রবাসী জানিয়েছেন, আজকে ১৯ আগস্ট ঢাকা বিমান বন্দর থেকে অনেক পার্টনার ভিসাধারীকে আসতে দিচ্ছে না বিমান কর্তৃপক্ষ। সেক্ষেত্র বলতে পারি ইনভেস্টর বা পার্টনার ভিসাধারী হলেও আমিরাত সরকারের ওয়েবসাইটের গ্রিন বার্তাটির দরকার হবে। অর্থাৎ ওয়েবসাইটে চেক করে গ্রিন বার্তা পেলে আসার অনুমতি আছে। লাল বার্তা পেলে আসার অনুমিত নাই।
আবার গ্রিন বার্তা থাকলেও আসার পূর্বে আবুধাবি ইমিগ্রেশন থেকে Advances Passengers Information নিতে হয়। তখন যদি আবুধাবি ইমিগ্রেশন থেকে বলে সব ঠিক আছে, তাকে বডিং পাস দেন, তাহলে দিবে অর্থাৎ আবুধাবি প্রবেশের সুযোগ পাবে। আর যদি বলে বডিং পাশ দেওয়া যাবেনা, তাহলে পার্টনার ভিসাধারী হলেও, বডিং পাশ দিবেনা অর্থাৎ তাকে বিমান বন্দর থেকে ফিরিয়ে দেওয়া হবে।
আর আবুধাবি ইমিগ্রেশনের নিয়ম ভঙ্গ করে কেউ আসলে তাকে আবুধাবি থেকে ফিরিয়ে দিতে পারে। যার প্রমাণ দেশ থেকে আবুধাবি গামী ১২৭ জন যাত্রীকে গত সোমবার ফিরিয়ে দিয়েছিলো আবুধাবি ইমিগ্রেশন।
কারণ কি- এ প্রশ্নের জবাবে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর ও বাংলাদেশ বিমানের আঞ্চলিক পরিচালক নিধান চন্দ্র বড়ুয়া জানান, আবুধাবি ইমিগ্রেশন থেকে বলছে সমস্যা আছে কিন্তু সমস্যা কি সেটা জানা যাচ্ছেনা।
এ বিষয়ে রাষ্ট্রদূত আরো বলেন কভিড-১৯ এর কারণে আবুধাবি প্রশাসন জিরো টলারেন্স নীতিতে রয়েছে। যে কারণে তারা অভিবাসীদের বেশকিছু বিষয় নিয়ে যাচাই বাছাই করছে। এবং যাচাই বাছাই করে অভিবাসীদের আবুধাবি প্রবেশের অনুমতি দিচ্ছে। তবে করোনা সমস্যার উন্নতির সাথে সাথে এ বিষয়ে তারা শীতল করতে পারে। তখন অভিবাসীরা সহজে আবুধাবি গমন করতে পারবেন বলে মনে করেন তিনি। পাশাপাশি তিনি বাংলাদেশে অবস্থানরত প্রবাসীদের দৈর্য্য ধরে, অপেক্ষা করে, ধাপে ধাপে নিয়মকানুন মেনে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন।
এদিকে বাংলাদেশ প্রেসক্লাব ইউএই পক্ষ থেকে এ সমস্যা সমাধানের জন্য বিমান,দূতাবাস তথা সরকারকে জোরালোভাব কূটনৈতিক উদ্যোগ গ্রহণ এবং চেষ্টা চালানোর অনুরোধ জানিয়েছেন।
প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে আমিরাতের সাতটি প্রদেশে অবস্থানরত প্রেসক্লাবের সম্পাদক ও সদস্যদের নিয়ে জরুরি অনলাইন মিটিং করেন তারা। সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বিমান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে এক যোগে প্রবাসীদের সমস্যা সমাধানে কাজ করার দাবি জানান।
দেশে করোনা পরীক্ষার নামে হয়রানি সহ প্রবাসীদের বিভিন্নভাব হয়রানির তীব্র নিন্দা জানান। প্রবাসীদের বার বার হয়রানি করা হলে কঠোর কর্মসূচি দেওয়ারও হুমকিও দেন প্রেসক্লাবের সাংবাদিক নেতারা।
এছাড়াও বিমানকে Advances passengers information (API) দিয়ে চেক করে, প্রবাসীদের সঠিক তথ্য জানানোর অনুরোধ করেন। এবং API চেক না করে, সঠিক তথ্য উপাত্ত না জেনে Advance কথা বলে প্রবাসীদের হয়রানি না করারও অনুরোধ করেন প্রেসক্লাব নেতৃবৃন্দরা।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












