১৩ মার্চ ২০২৬

এবার চট্টগ্রাম-জামালপুর রুটে চলবে পার্সেল ট্রেন

বাংলাধারা প্রতিবেদন »  

পর্যাপ্ত মালামাল পরিবহন করতে না পেরে লোকসানে পড়ে ঢাকা-চট্টগ্রাম রুটে পার্সেল ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ। এবার রুট পরিবর্তন করে চট্টগ্রাম থেকে জামালপুরের সরিষাবাড়ি পর্যন্ত পার্সেল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার (৬ মে) রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) নাসির উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, পার্সেল ট্রেনটিতে ৬টি গাড়ি আছে। এরমধ্যে একটিতে গার্ড, অন্য পাঁচটি মালামাল বহন করবে। প্রতিদিন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে বিকেল তিনটায় ছেড়ে যাবে ট্রেনটি। যাওয়ার পথে একাধিক স্টেশন থেকে বিভিন্ন মালামাল নেবে। এ লক্ষ্যে ব্যবসায়ীদের মাঝে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে।

এর আগে গত ১-৩ মে পর্যন্ত চট্টগ্রাম থেকে ঢাকায় একটি পার্সেল ট্রেন চলাচল করেছিল। ওই তিনদিন ৬টি বগির মধ্যে ৫টিতে কোনো মালামাল ছিলো না। তাই ক্ষতির মুখে পড়ায় চট্টগ্রাম থেকে ঢাকার পার্সেল ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ