১৫ মার্চ ২০২৬

এবার নগরীর উত্তর কাট্টলীতে শিল্প কারখানা বন্ধের সিদ্ধান্ত

বাংলাধারা প্রতিবেদন »  

চট্টগ্রাম মহানগরীর ১০নং ওয়ার্ড উত্তর কাট্টলীতে শুরু হওয়া ২১ দিনের লকডাউনের প্রথমদিনে ওই এলাকার শিল্প কারখানাগুলোতে অভিযান চালিয়েছে লকডাউন বাস্তবায়নের দায়িত্বে থাকা স্থানীয় প্রশাসন। দুপুর ১টা থেকে চলা এই অভিযানে লকডাউনের সময়ে কারখানার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে কারখানা মালিকদের৷

বুধবার (১৭ জুন) অভিযানে অংশ নেন স্থানীয় কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ।

তিনি বলেন, কারখান বন্ধ থাকবে না খোলা থাকবে এটা নিয়ে একটা দ্বিধা ছিল। তবে এটা কারখানা মালিকদের কনফিউশন। আমাদের কথা হলো সংক্রমণ ঠেকানোর জন্যই এই লকডাউন। এখন যদি কারখানা খোলা রাখা হয়, কারখানায় লোকজন যাওয়া-আসা করবে। এতে করে মূল উদ্দেশ্য সফল হবেনা। তাই আমরা কারখানাগুলো বন্ধ রাখতে বলেছি।

উল্লেখ্য, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার ১০টি এলাকা রেড জোনের মধ্যে পড়েছে। করোনা প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটির গত শনিবারের সভায় এসব এলাকাকে চিহ্নিত করা হয়।

রেড জোন হিসেবে চিহ্নিত করা এলাকাগুলো হল- চট্টগ্রাম বন্দরে ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ড, পতেঙ্গার ৩৯ নম্বর ওয়ার্ড, পাহাড়তলির ১০ নম্বর ওয়ার্ড, কোতোয়ালির ১৬ নম্বর ওয়ার্ড, ২০ থেকে ২২ নম্বর ওয়ার্ড, খুলশীর ১৪ নম্বর ওয়ার্ড এবং হালিশহর এলাকার ২৬ নম্বর ওয়ার্ড।

চট্টগ্রামের যেসব এলাকায় প্রতি এক লাখ জনসংখ্যায় ১৪ দিনে ৬০ জন আক্রান্ত হয়েছে সেসব এলাকাকে রেড জোন চিহ্নিত করা হয়েছে। 

জানা যায়, কেন্দ্রীয় টেকনিক্যাল গ্রুপ তাদের এলাকায় রেড জোন চিহ্নিত করতে সহযোগিতা করবে। এ ছাড়া তারা স্থানীয় প্রশাসনের সিদ্ধান্তগুলো পর্যবেক্ষণ করবেন। 

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ