৩০ মার্চ ২০২৬

এমএ আজিজ স্টেডিয়াম মার্কেটের একটি রেস্টুরেন্টে আগুন

বাংলাধারা প্রতিবেদন »  

নগরীর এমএ আজিজ স্টেডিয়াম মার্কেটে ক্যাফে আল বাইক নামক রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

চন্দনপুরা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রবিউল ইসলাম বলেন, ক্যাফে আল বাইক নামে একটি রেস্টুরেন্টের পরিত্যক্ত জিনিসপত্রে আগুন লাগে। চন্দনপুরা এবং নন্দনকানন ফায়ার স্টেশনের ৪টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সিগারেট জাতীয় কোনো বস্তু থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন