বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম-৮ আসনের তিনবারের সাংসদ বীর মুক্তিযোদ্ধা, বর্তমান একাদশ জাতীয় সংসদের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ মঈনউদ্দীন খান বাদল আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে ভারতের ব্যাঙ্গালুরুতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বিজিএমইএ’র সহ-সভাপতি জনাব মোহাম্মদ আবদুস সালাম।
তিনি তাঁর রুহের মাগফেরাত কামনা করে বলেন, চট্টগ্রাম হারালো তার কৃতি সন্তানকে। মরহুম মঈনউদ্দীন বাদল ছিলেন একজন অকুতোভয় রাজনীতিবীদ। তিনি ছিলেন গণমানুষের নেতা। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। মুক্তিযুদ্ধে তাঁর অবদান অবিস্মরনীয়।
মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
বাংলাধারা/এফএস/টিএম/এসএস












