৩০ মার্চ ২০২৬

এস আলম গ্রুপের উদ্যোগে ২ হাজার পিপিই পেল সিএমপি

বাংলাধারা প্রতিবেদন »  

করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে (সিএমপি) দুই হাজার উন্নতমানের পারসোনাল প্রটেক্টিভ ইক্যুপমেন্ট (পিপিই) প্রদান করেছে এস আলম গ্রুপ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ২ টায় দামপাড়া পুলিশ লাইনে কমিশনারের অফিসে পিপিইগুলো হস্তান্তর করা হয় ।

করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে দেশব্যাপী অন্যান্য পুলিশ সদস্যদের মত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরাও জীবনের ঝুঁকি নিয়ে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তাদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম মহোদয়ের নিকট ২০০০ পিস পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) হস্তান্তর করেন এস আলম গ্রুপ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের একান্ত সচিব মোঃ আকিজ উদ্দিন ।

উল্লেখ্য, চট্টগাম ভিত্তিক এই শিল্পগ্রুপটি দীর্ঘদিন ধরে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নানা ধরনের কাজ কর্ম করে আসছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন