২০ মার্চ ২০২৬

ঐক্যবদ্ধ প্রতিবাদ করলে ওরা লেজ গুটিয়ে পালাবে: শিক্ষা উপমন্ত্রী

বাংলাধারা প্রতিবেদন »

হুমকিধমকি দিয়ে মাঠ গরমের চেষ্টা করলেও ঐক্যবদ্ধ প্রতিবাদ করলে মৌলবাদী গোষ্ঠী লেজ গুটিয়ে পালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে পৃথক দু’টি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপমন্ত্রী নওফেল সাম্প্রতিক বিষয়ে বিভিন্ন কথা বলেন। একটি সাপ্তাহিক পত্রিকার অষ্টম বষপূর্তি এবং ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের কনফারেন্স ও ধ্রুবতারা ইয়ূথ অ্যাওয়ার্ড-২০২০ উপলক্ষে পৃথক এই আলোচনা সভার আয়োজন করা হয়।

মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘মৌলবাদী গোষ্ঠী সারাদেশে হুমকি-ধমকি দিয়ে মাঠ গরম করার চেষ্টা করছে। আমাদের নীতি আদর্শের বিশ্বাসী কর্মীরা যদি ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে, এরা লেজ গুটিয়ে পালিয়ে যাবে। কিন্তু গণতান্ত্রিক অধিকারে বিশ্বাসী বলে আমরা সম্মান দেখাই। গণতান্ত্রিক অধিকারে বিশ্বাসী হলে আপনারা রাজনৈতিক দল গঠন করে রাজনীতি করেন। অসুবিধা নেই। কিন্তু ধর্মীয় অনুষ্ঠান করে, ধর্মীয় সংগঠন করে সেখানে রাজনৈতিক কথা বলছেন- নিজের রাজনৈতিক খায়েশ মেটানোর চেষ্টা করছেন। মৌলবাদী কার্যক্রম সব ধর্মের জন্য বিপদজনক।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ যারা সত্যিকার মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে, সকল প্রগতিশীল শক্তির সঙ্গে ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে অতীতে মাঠে ছিল। স্বৈরাচারবিরোধী আন্দোলনে আমরা দেখেছি। সাংগঠনিকভাবে কেউ ছোট হোক কিংবা বড় হোক, আওয়ামী লীগ কিন্তু সবাইকে সঙ্গে নিয়েই আন্দোলন-সংগ্রাম করেছে।

দর্শের প্রশ্নে বঙ্গবন্ধু আওয়ামী লীগকে যেভবে নেতৃত্ব দিয়েছেন, এখন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাও সেভাবেই নেতৃত্ব দিচ্ছেন।’

বাংলাধারা/এফএস/ওএস

আরও পড়ুন