বাংলাধারা ডেস্ক »
ভারতের ওড়িশায় আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ফণী’। এই মুহূর্তে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৭৫ কিলোমিটার। শুক্রবার ( ৩ মে ) সকাল ৮টার দিকে এই ঘূর্ণিঝড় তীর্থ নগরী পুরীর ২৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণপশ্চিমে গোপালপুর আর চাঁদবালির মাঝামাঝি এলাকা দিয়ে ওড়িশা উপকূল অতিক্রম করতে শুরু করে।
ভারতের আবহাওয়া অফিস বলছে, ওই সময় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৭৫ থেকে ১৮৫ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৯৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে তুলনামূলক শান্ত অংশকে বলা হয় ‘চোখ’। প্রায় ৩০০ কিলোমিটার ব্যাসের ঘূর্ণিঝড় ফণীর চোখ পুরোপুরি উপকূলে উঠে আসতে সময় লাগে পুরো দুই ঘণ্টা।
- সাধারণ মানুষের পাশে বিএনপি কেয়ামত পর্যন্ত থাকবে; জমির উদ্দিন নাহিদ
- খাতুনগঞ্জে চোর চক্রের আস্তানা ভাঙল পুলিশ, উদ্ধার চোরাই পোশাক ও সরঞ্জাম
- সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে
- জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন
- ৮ জেলায় বজ্রবৃষ্টি ও ঝড়ো হাওয়ার পূর্বাভাস
বাংলাধারা/এফএস/এমআর/এসবি












