অস্ত্র ঠেকিয়ে ৮ থেকে ১০ জনের ডাকাতদল চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) জাহেদুল কবিরের বাড়ি থেকে ৩ টি গরু লুট করে নিয়ে গেছে ।
কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ডের চড়াপাড়া সালাহউদ্দিন ব্রিজ সংলগ্ন মাস্টার আহমদ কবিরের বাড়িতে ঘটনাটি ঘটেছে গত ( ২ মার্চ ) রবিবার দিবাগত রাত দেড়টার দিকে ঘটনাটি ঘটে।
ওসির ভাই রাশেদুল কবির জানান, রবিবার দিবাগত রাত ১ টা ১৫ মিনিটে একদল ডাকাত হঠাৎ করেই কয়েক রাউন্ড গুলি করে। এতে আমরা তাদেরকে ধাওয়া করতে চেষ্টা করি। কিন্তু ডাকাত দলের অস্ত্রের মুখে তাদেরকে ধাওয়া করা সম্ভব হয়নি। একপর্যায়ে গুলি করে মিনি পিকআপ দিয়ে আমার গৃহপালিত ৩ টি গরু লুট করে নিয়ে যায়।এ ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নেব।
ঘটনাটির সত্যতা যাচাই করে স্থানীয় ইউপি সদস্য বলেন, ” রবিবার দিবাগত রাতে একদল ডাকাত মাস্টার আহমদ কবির তথা ওসি জাহেদের বাড়ি থেকে অস্ত্র দিয়ে ঠেকিয়ে পিকআপ দিয়ে গরু ডাকাতি করে নিয়ে যায়। ডাকাতির ঘটনায় তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন।”












