বাংলাধারা ডেস্ক »
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন ১ থেকে ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে রিভিউ কমিটির মতবিনিময় সভা আজ বুধবার (২৬ জানুয়ারি)। সন্ধ্যা ছয়টায় নগরের দামপাড়া মরহুম জহুর আহমেদ চৌধুরীর বাসভবনে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইউনিট সম্মেলন নিয়ে অভিযোগ উঠার পর গত ১৬ জানুয়ারি সকালে নগর আ.লীগের নেতৃবৃন্দদের নিয়ে বৈঠকে বসে কেন্দ্রীয় আওয়ামী লীগ। বৈঠকে নগর আওয়ামী লীগের ৬ নেতাকে নিয়ে রিভিউ কমিটি গঠন করে। কমিটিকে অভিযোগের যাচাই-বাছাই করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার দায়িত্ব দেওয়া হয়। গত ২১ জানুয়ারি সন্ধ্যায় সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর বাসভবনে প্রথম বৈঠক করে।
উল্লখ্য, রিভিউ কমিটির সদস্যরা হলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক চট্টগ্রাম সিকি করপোরেশনের মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন, সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, এম. জহিরুল আলম দোভাষ, যুগ্ম সাধারণ সম্পাদক এম. রেজাউল করিম চৌধুরী, কার্যনির্বাহী সদস্য শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।












