স্পোর্টস ডেস্ক »
অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই ওয়ানডে হেরে ইতিমধ্যে সিরিজ হাতছাড়া হয়েছে ভারতের। দীর্ঘদিন পর সফরে গিয়ে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না বিরাট কোহলির দল। দলের অবস্থা যখন ভালো না ঠিক তখনই এক বেফাঁস মন্তব্য করে বসলেন ভারত দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান লোকেশ রাহুল।
ওয়ানডে সিরিজ হারের পর ওয়ার্নারের চোটের প্রসঙ্গ টেনে সাংবাদিকরা রাহুলকে প্রশ্ন করেন, ‘আপনি কি শুনেছেন চোটের কারণে ওয়ার্নার সিরিজের বাইরে? ছোট ফরম্যাটে খেলবেন না তিনি। টেস্টেও অনিশ্চিত!
শুনে একটু হেসে দিয়ে রাহুল বলেন, ‘এটা অবশ্যই অস্ট্রেলিয়ার জন্য ক্ষতি। তবে আমরা চাইব ওয়ার্নার যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে মাঠে ফিরে না আসে। তাহলে আমাদেরই সুবিধা হবে।’
আর এমন মন্তব্যের পর পরই বিতর্কের ঝড়ে পড়েন রাহুল। অনেকের মতে, বিপক্ষ দলের খেলোয়াড়ের চোট দ্রুত সেরে না ওঠার আশাবাদ ব্যক্ত করছেন কোনো ক্রিকেটার! ক্রিকেটে কখনও এমনটা দেখা যায়নি। এটা রাহুলই প্রথম করলেন।
অনেকেই বলছেন, রসিকতা করে বলে থাকলেও ঠিক করেননি রাহুল। এটা স্পোর্টসম্যানশিপ স্পিরিটের সঙ্গে যায় না।
একজন টুইটারে লিখেছেন, তাহলে কী লোকেশ রাহুল মনে করেন, ওয়ার্নার ইনজুরিতে পড়লেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত জিততে পারে?
বাংলাধারা/এফএস/ওএস












