১৩ মার্চ ২০২৬

কক্সবাজারে আট মামলার আসামি হানিফ পুলিশে জালে

কক্সবাজার প্রতিনিধি»

কক্সবাজার শহরের চিহ্নিত অপরাধী একাধিক মামলার আসামি হানিফ প্রকাশ মাইন্যা(৩২)কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৭ মার্চ) দুপুরে কক্সবাজার পৌরসভাস্থ টেকনাইফ্যা পাহাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. আনোয়ার হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হানিফের বিরুদ্ধে মারামারি ২টি, ডাকাতির প্রস্তুতি২টি, অস্ত্র আইনে ২টি ডাকাতি ১টি ও হত্যা মামলা ১টিসহ ৮ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে বলে দাবি করেন পুলিশ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ