কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজার শহরের লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে র্যাব-১৫।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাত ৮টার দিকে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
আটক উথোয়াই ওয়ান মারমা (২৮) বান্দরবান নাইক্ষংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের লামা পাড়ার মংচ থোয়াই মারমার ছেলে।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, লিংক রোড হারুন মার্কেট ভাই ভাই অটোপার্টস দোকানের সামনে ইয়াবা হস্তান্তর করতে অবস্থান করছে এক মাদক ব্যবসায়ী, গোপন সংবাদের ভিত্তিতে এমন খবরে র্যাব-১৫ এর একটি দল উক্তস্থানে পৌছায়। র্যাবের উপস্থিততি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়।
পরবর্তীতে উপস্থিত লোকজনের সামনে তার দেহ তল্লাশী করে ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন যাবত টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজার সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এআর






