৩০ মার্চ ২০২৬

কক্সবাজারে কোয়ারান্টাইন অমান্য করায় জরিমানা

কক্সবাজার প্রতিনিধি »

করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তার প্রতিরোধে হোম কোয়ারান্টাইন নির্দেশ অমান্য করায় কক্সবাজারে বিদেশ ফেরত ২ প্রবাসীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান আলী।

জীবন বিপন্নকারী করোনাভাইরাস রোগের সংক্রমন বিস্তার প্রতিরোধে সরকারের নির্দেশনা অমান্য করায় বুধবার এ জরিমানা করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তবে, জরিমানার খড়গ পাওয়া প্রবাসীরা স্বাস্থ্য বিভাগের নিয়ন্ত্রণে না স্ব-উদ্যোগে কোয়ারান্টাইনে ছিলেন সে বিষয়ে খোলাসা করেননি এডিএম।

বিদেশ ফেরত কোন ব্যক্তি সরকারের নির্দেশনা মানছেন না এমন কোন তথ্য থাকলে জেলা প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানিয়ে এডিএম মো. শাহজাহান আলী বলেন, জনস্বার্থে সরকারের নির্দেশনা না মানাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন