জেলা প্রতিনিধি, কক্সবাজার»
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে র্যাব-১৫। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ভোরে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ হাজীপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, হলদিয়ার ৯নং ওয়ার্ডের রুমখাঁ চৌধুরী পাড়া এলাকার মৃত রশিদ আহম্মদের ছেলে মোঃ সালাম (৪৩) ও একই এলাকার মোঃ আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম বাপ্পী (২২)।
র্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুস সালাম চৌধুরী জানান, গােপন সংবাদের ভিত্তিতে র্যাবের চৌকস আভিযানিক দল ভোররাতে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ দুইজনকে আটক করে। আটক দুইজনকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্রের মাধ্যমে নানান অপরাধ কর্মকাণ্ড করে আসছে বলে স্বীকার করে।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
বাংলাধারা/এফএস/এফএস












