১৮ মার্চ ২০২৬

কক্সবাজারে লক্ষাধিক ইয়াবাসহ মা-ছেলে আটক

কক্সবাজার প্রতিনিধি :::

কক্সবাজার শহরের কলাতলী থেকে ইয়াবাসহ মা-ছেলেকে আটক করেছে পুলিশ।

শনিবার (৮ মে) সকাল ৭টায় মধ্যম কলাতলীর শামসুল ইসলামের বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন শামসুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম (৪০) ও তার ছেলে সাইফুল ইসলাম (২২)।

এ সময় তাদের কাছ থেকে বস্তাভর্তি ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ফাতেমা বেগমের বড় ছেলে রাসেল সাগর পথে ইয়াবা এনে পাচার করছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মামুনুল ইসলাম।

তিনি বলেন, বস্তাভর্তি ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ মা-ছেলেকে আটক করা হয়েছে। ইয়াবাগুলো কলাতলীর নৌকার ঘাট থেকে এনে প্রথমে শামসুল ইসলামের বাড়িতে রাখা হয়। পরবর্তীতে সেখান থেকে পাচার করা হয়।

বাংলাধারা/এআই

আরও পড়ুন