২৬ মার্চ ২০২৬

কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণ : আশিকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারে সংঘবদ্ধ নারী ধর্ষণে প্রধান অভিযুক্ত আশিকুর রহমান আশিককে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আবুল মনসুর সিদ্দীকির আদালতে (সদর) এ রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন কক্সবাজার ট্যুরিষ্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ।

এর আগে রোববার আশিককে এ মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখানোর পর সোমবার সাতদিনের রিমান্ড আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা। সেই আবেদনের শুনানি শেষে মঙ্গলবার তাকে রিমান্ড মঞ্জুর করা হয়।

এর আগে গত ২২ ডিসেম্বর রাতে স্বামী-সন্তানকে জিম্মি কনে কক্সবাজার শহরের জিয়া গেস্ট ইন ও সৈকত পোস্ট অফিসের পেছনে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় ওই নারীর স্বামী ৪ জনের নাম ও তিনজনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করে। এই ঘটনায় মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব। এ ঘটনায় আশিক ছাড়া গ্রেফতার অপর ৫ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়েছে পুলিশ। আর সর্বশেষ আশিকেও ৭দিনের রিমান্ড চেয়েছিল তদন্তদল। সেই আবেদনে তিনদিনের রিমান্ড পায়।

এদিকে, সংঘবদ্ধ ধর্ষণের এ ঘটনায় বিচারিক অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল হারুন ভূঁইয়া এ রিট করেন। রিটে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনসচিব, ট্যুরিস্ট পুলিশসহ সাতজনকে বিবাদী করা হয়েছে। আবেদনে ওই ঘটনায় কক্সবাজার জেলা জজ বা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বিচারিক অনুসন্ধান করার এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ায় কেন নির্দেশ দেওয়া হবে না এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।

আরও পড়ুন