২০ মার্চ ২০২৬

কক্সবাজারে ৭টি স্বর্ণের বারসহ যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি  »

কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ৯৯ ভরি ১১ আনা ওজনের ৭ টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে। রোববার (৮ নভেম্বর) সকালে হোয়াইক্যং বিওপি চেকপোস্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাকে আটক করে। জব্দ করা স্বর্ণের বাজার মূল্য আনুমানিক অর্ধকোটি টাকা। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান এ তথ্য জানিয়েছেন।

আটক আব্দুল গনি (৪৬) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আফজাল নগর এলাকার মৃত সিদ্দিক আহমেদের ছেলে।

লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, রোববার সকালে হোয়াইক্যং বিওপি চেকপোস্টে দায়িত্বরত বিজিবি জওয়ানেরা টেকনাফ থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী গাড়ি তল্লাশি করে। এসময় আব্দুল গনি নামের এক ব্যক্তিকে সন্দেহ হওয়ায় তল্লাশী চালায়। তার পরিহিত প্যান্টের বেল্ট এর ভিতর অভিনব পদ্ধতিতে ফিটিং অবস্থায় ৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৯৯ ভরি ১১ আনা। এসব স্বর্ণের বিপরীতে বৈধ কোন কাগজপত্র না থাকা এবং সরকারী শুল্ক ফাঁকি দেয়ায় চোরাকারবারি হিসেবে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।

তিনি আরো জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরকরে তাকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বার জেলা প্রশাসকের ট্রেজারী শাখায় জমা দেয়া হয় বলে উল্লেখ করেন তিনি।

এদিকে, গত পক্ষকালের ভেতর মাদকের পাশাপাশি হঠাৎ করে মিয়ানমার থেকে স্বর্ণ চোরাচালনও বেড়ে গেছে বলে জানিয়েছেন সীমান্ত সংশ্লিষ্টরা।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন