সায়ীদ আলমগীর »
আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন-২০২১ উপলক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল শেষ হয়েছে। তফসিল অনুসারে ১৭ ফেব্রুয়ারী বিকেলে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সরকার দলীয় সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপি-জামাত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ পৃথক ২টি প্যানেলে ৩৪ জন প্রার্থী উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেন। বিকেল সাড়ে ৫ টায় নির্বাচন কমিশন মনোনয়নপত্র দাখিলকারী ৩৪ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সংগঠনের ১৭টি পদে আগামী ২৭ ফেব্রুয়ারী (শনিবার) ভোট গ্রহণ করা হবে।
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সরকার দলীয় সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে মনোনয়নপত্র দাখিলকারীরা হলো, সভাপতি পদে এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল, সাধারণ সম্পাদক বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ, সিনিয়র সহ সভাপতি এডভোকেট মোহাম্মদ নুরুল আমিন, সহ সভাপতি এডভোকেট মোহাম্মদ রফিক উদ্দীন, সহ সাধারণ সম্পাদক (সাধারণ) এডভোকেট এরশাদ উল্লাহ সিকদার, সহ সাধারণ সম্পাদক (হিসাব) এডভোকেট এ.কে.এম এরশাদ উল্লাহ মিল্টন, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে এডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট শওকত বেলাল, ৯ টি সদস্য পদে-এডভোকেট মোহাম্মদ ইসহাক-১, এডভোকেট আব্বাস উদ্দিন চৌধুরী, এডভোকেট হরিসাধন, এডভোকেট সফা বিনতে আবদুল্লাহ (ছবাহ), এডভোকেট একরামুল হুদা, এডভোকেট বেদারুল আলম, এডভোকেট মোশারফ হোসেন, এডভোকেট মোহাম্মদ রাশেল ও এডভোকেট হারুনুল এরশাদ।
অপরদিকে বিএনপি- জামাত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে সভাপতি পদে সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী, সাধারণ সম্পাদক এডভোকেট মো. আবদুল মন্নান, সিনিয়র সহ সভাপতি এডভোকেট মোহাম্মদ ছাদেক উল্লাহ, সহ সভাপতি এডভোকেট মোহাম্মদ আমির হোছাইন-২, সহ সাধারণ সম্পাদক (সাধারণ) মোঃ আবদুর রশিদ, সহ সাধারণ সম্পাদক (হিসাব) নুরুল আজিম, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক এডভোকেট রশিদুল আলম চৌধুরী, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট নুরু রশিদ, ৯ টি সদস্য পদে এডভোকেট আবুল আলা, এডভোকেট সব্বির আহমদ, এডভোকেট নুরুল মোর্শেদ আমিন, এডভোকেট মোহাম্মদ ফরিদ উদ্দীন ফারুকী, এডভোকেট মোস্তাক আহমদ চৌধুরী, এডভোকেট নাজিম উদ্দিন, এডভোকেট রাবেয়া সুলতানা, এডভোকেট মামুনুর রশিদ ও এডভোকেট মামুনুর রশিদ।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির চুড়ান্ত ভোটার তালিকায় এবারের মোট ভোটার সংখ্যা ৭২৩ জন। তারমধ্যে, কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন ভোট কেন্দ্রে ভোট গ্রহন করা হবে ৬৮৩ জনের। চকরিয়া উপজেলা চৌকি আইনজীবী সমিতি ভোট কেন্দ্রে ভোট গ্রহন করা হবে ৪০ জনের।
নির্বাচন কমিশনের পূর্ব ঘোষিত তপসীল অনুযায়ী ১৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বেলা ১টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় তাকলেও কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি। সোমবার ২২ ফেব্রুয়ারী বেলা ২ টায় চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। আগামী ২৩ ফেব্রুয়ারী নির্বাচন কমিশনের উদ্যোগে জেলা আইনজীবী সমিতি ভবনে প্রতিদ্বন্দ্বী উভয় প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হবে। আগামী ২৭ ফেব্রুয়ারী শনিবার পৃথক ২ টি ভোট কেন্দ্রে সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহন করা হবে।
সিনিয়র আইনজীবী এডভোকেট কামরুল হাসানকে প্রধান নির্বাচন কমিশনার, এডভোকেট শ্যামল কান্তি চৌধুরী ও এডভোকেট মুহাম্মদ বাকেরকে সহকারী প্রধান নির্বাচন কমিশনার, এডভোকেট নুর উল আলম, এডভোকেট আবু ছিদ্দিক, এডভোকেট ফরিদ আহামদ ও এডভোকেট সিরাজ উল্লাহ কমিশনার হিসাবে এ নির্বাচনে দায়িত্ব পালন করছেন।
সমিতির গঠনতন্ত্র অনুসারে আগামী ২০ ফেব্রুয়ারী শনিবার কক্সবাজার জেলা আইনজীবী সমিতি হলরুমে সমিতির বার্ষিক সাধারণ সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ অনুষ্ঠিত হবে।
বাংলাধারা/এফএস/এআর












