বাংলাধারা ডেস্ক »
কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে সাগরের পানিতে ভেসে এসেছে একটি বিশাল আকৃতির মৃত তিমি, তবে কি কারণে তিমিটির মৃত্যু হয়েছে এখনো নিশ্চিত হওয়া যায় নি।
শুক্রবার (০৯ এপ্রিল) দুপুর ১২ টার দিকে স্থানীয় লোকজন সাগরের পানিতে ভাসমান অবস্থায় প্রথমে তিমিটিকে দেখতে পান বলে জানা গেছে।
তিমিটির পেছনের দিকের অংশে বড় ধরনের ক্ষত রয়েছে। ফলে ধারণা করা হচ্ছে সাগরের ফিশিং ট্রলার বা শীপের সাথে ধাক্কা লেগে তিমিটির মৃত্যু হয়েছে। অনেকে মনে করছেন দস্যুরা তিমিটিকে হত্যা করেছে।
মৃত তিমিটি থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। এ কারণে তিমিটি আরো কয়েকদিন আগে মারা পড়েছে বলে মনে করা হচ্ছে।
বাংলাধারা/এফএস/এআর












