৩০ মার্চ ২০২৬

কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর নতুন গান

বাংলাধারা ডেস্ক »

পুরো বিশ্ব থমকে গেছে প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে। বাংলাদেশেও এর প্রকোপ পড়েছে এবং পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

এমন পরিস্থিতিতেই নতুন একটি গান নিয়ে হাজির হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। ‘আল্লাহ তুমি পথ দেখাও’ শিরোনামের এই গানটি রিফাত জিনাত জাহানের কথা ও সুরে সংগীত, তেলাওয়াত ও ব্যাক ভোকাল দিয়েছেন এজাজ ফারাহ্। কণ্ঠ ধারণ করেছেন সুমন কল্যাণ।

গান প্রসঙ্গে ডলি সায়ন্তনী বলেন, বর্তমানে পুরো বিশ্ব এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আর এ সময় একটি গান প্রকাশ করেছি। ‘আল্লাহ তুমি পথ দেখাও’ এই গানের মধ্য দিয়ে আমরা মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া চাই। তিনি যেন এই কঠিন পরিস্থিতিতে আমাদের রক্ষা করেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন