১৩ মার্চ ২০২৬

কমেডি শো ‘মীরাক্কেল’র তিন বিচারকই বাদ

বাংলাধারা বিনোদন » 

ভারতীয় বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘মীরাক্কেল’। দীর্ঘদিন ধরেই এ কমেডি শো’র বিচারক পদে রয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এর সঙ্গে আরো দু’জন বাঙালি প্রতিভাও রয়েছেন একজন হলেন রজতাভ দত্ত, অন্যজন পরাণ বন্দ্যোপাধ্যায়।

তবে আসছে সিজন থেকে শ্রীলেখা মিত্রকে বাদ দেয়া হয়েছে। এ অভিনেত্রী নিজেই সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে এ কথা জানিয়েছেন। তখন থেকেই চলছিলো আলোচনা শ্রীলেখার স্থলাভিষিক্ত হবেন কে? অবশেষে জানা গেল তিনি আর কেউ নন, কলকাতার দুর্দান্ত অভিনেত্রী পাওলি দামকে দেখা যাবে।

শুধু তাই নয়, আভাস পাওয়া গেছে শ্রীলেখার পাশাপাশি বাকি পুরনো দুই বিচারক পরাণ বন্দ্যোপাধ্যায় ও রজতাভ দত্তকেও বদলে ফেলেছে জি বাংলা। তাদের জায়গায় নতুন করে আসবেন রুদ্রনীল ঘোষ ও সোহম চক্রবর্তী।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ