মিরসরাই প্রতিনিধি »
চট্টগ্রামের মিরসরাইয়ের ১নং ইউনিয়ন করেরহাটে ১০২ পরিবারের মাঝে ভিজিডি কার্ডের চাল বিতরণ করা হয়েছে। করেরহাট ইউনিয়ন পরিষদ থেকে ভিজিডি কার্ডের আওতায় প্রতিজনকে ৩০ কেজি করে চাল দেওয়া হয়েছে।
রবিবার (২১ মার্চ) দুপুরে করেরহাট ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণ করা হয়।
এসময় করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ইউপি সদস্য শহিদ উল্লাহ, আবু তাহের, মহিউদ্দিন, মো. শফি আহাম্মেদ, মো. আজাদ, সংরক্ষিত ইউপি সদস্য কল্পনা চক্রবর্তী, শেলী মজুমদার, তাহেরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও গ্রাম পুলিশ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, ২০২০ ও ২১ অর্থবছরে ভিজিডি কার্ড দরিদ্রদের মাঝে ৩০ কেজি করে ১০২ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। যা ধারাবাহিকতায় ২৪ মাস পর্যন্ত দেয়া হবে। সরকার প্রদত্ত বিনামূল্যের চাল ওইসব দরিদ্রদের জন্য সহায়ক হবে।
বাংলাধারা/এফএস/এআই












