২৮ মার্চ ২০২৬

করোনাভাইরাসে মারা গেলেন চমেক শিক্ষক ডা. হাসান মুরাদ

বাংলাধারা প্রতিবেদন »

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষক ডা. হাসান মুরাদ ।

রবিবার (২০ ডিসেম্বর) ভোরে নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালের আইসিইউ তে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পার্কভিউ হাসপাতাল সূত্র বিষয়টি নিশ্চিত করেন।

তিনি চমেকের ৩৫ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের আরটি পি সি আর ল্যাবে কর্মরত ছিলেন।

জানা যায়, গুরুতর অসুস্থ অবস্থায় ৬ ডিসেম্বর হাসানকে হাসপাতালটিতে ভর্তি করে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। ওই দিনই করোনা পরীক্ষায় তার পজিটিভ রেজাল্ট আসে।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ