বাংলাধারা প্রতিবেদন »
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘ ১৯ দিন লড়ে অবশেষে করোনা নেগেটিভ হলেন পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
বুধবার (২৪ জুন) মন্ত্রী বীর বাহাদুরের ছেলে রবিন বাহাদুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিন বাহাদুর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের বাবার সুস্থতার বিষয়টি নিশ্চিত করে লিখেন, ‘আপনাদের সবাই দোয়া, আশীর্বাদে বাবার করোনা রিপোর্ট আজকে নেগেটিভ এসেছে…।’
‘আমাদের বীর পরিবার সকল মানুষের কাছে কৃতজ্ঞ। কারণ এই অসময়ে অনুধাবন করেছি আপনাদের ভালোবাসা। বান্দরবান এবং বান্দরবানের বাইরের লক্ষ লক্ষ মানুষ মসজিদ/ মন্দির/ বিহার/ প্যাগোডায় যেভাবে প্রার্থনা করেছেন এবং সবসময় খবরাখবর নিয়ে সাহস যুগিয়েছেন তা সত্যিই ভাষায় প্রকাশ করার নয়। সবশেষে বলবো আপনাদের ভালোবাসার কাছে আমরা ঋণী। ভালো থাকবেন। নিরাপদে থাকবেন।’

ছেলে রবিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও নিজের বাবার সুস্থতার বিষয় জানিয়ে লিখেন, ‘আপনাদের সবাই দোয়া ,আশীর্বাদে বাবার করোনা রিপোর্ট আজকে নেগেটিভ এসেছে …।
আমাদের বীর পরিবার সকল মানুষের কাছে কৃতজ্ঞ। কারন এই অসময়ে অনুধাবন করেছি আপনাদের ভালোবাসা। বান্দরবান এবং বান্দরবানের বাইরের লক্ষ লক্ষ মানুষ মসজিদ/ মন্দির/ বিহার/ প্যাগোডায় যেভাবে প্রার্থনা করেছেন এবং সবসময় খবরাখবর নিয়ে সাহস যুগিয়েছেন তা সত্যিই ভাষায় প্রকাশ করার নয়। সবশেষে বলবো আপনাদের ভালোবাসার কাছে আমরা ঋনী। ভালো থাকবেন। নিরাপদে থাকবেন।’
করোনাভাইরাসে আক্রান্ত হলে গত ৬ জুন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে পরেরদিন উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকার সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছিল।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












