১৩ মার্চ ২০২৬

করোনামুক্ত হলেন মাশরাফির বাবা-মা

বাংলাধারা প্রতিবেদন »

করোনামুক্ত হয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার বাবা গোলাম মর্তুজা স্বপন ও মা হামিদা মর্তুজা। বিষয়টি নিশ্চিত করে ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’- এর কর্মকর্তা রাসেল বিল্লাহ জানান, ‘মাশরাফির বাবা, মা, মামি এবং ছোট ভাইয়ের স্ত্রীর দ্বিতীয়বার করোনা পরীক্ষা করা হলে রেজাল্ট নেগেটিভ আসে।’

গত ৭ আগস্ট (শুক্রবার) মাশরাফির পরিবারের এই চার সদস্য করোনা পজিটিভ হন। দুই সপ্তাহ চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিয়ে সকলে সুস্থ হয়েছেন।

নড়াইলের মানুষকে করোনার সংক্রমণ থেকে রক্ষার চ্যালেঞ্জ নেয়া ম্যাশ গত ২০ জুন নিজেও করোনা পজিটিভ হয়েছিলেন। সেসময় তার পরিবারের আরও কয়েকজন সদস্যের শরীরেও বাসা বেঁধেছিল করোনা। ইতোমধ্যে মাশরাফি, তার ছোট ভাই মুরসালিন বিন মর্তুজা সেজার ও স্ত্রী সুমনা হক সুমি চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।

বাংলাধারা/এফএস/টিএম/ইরা

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ