বাংলাধারা প্রতিবেদন »
করোনামুক্ত হয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার দ্বিতীয়বারের মতো নমুনা পরীক্ষায় তার করোনার রিপোর্ট নেগেটিভ আসে। পজিটিভ রিপোর্ট পাওয়ার দুই সপ্তাহ পর তিনি করোনা মুক্ত হয়েছেন।
সোমবার (২১ ডিসেম্বর) শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সচিব আব্দুল আলিম এই তথ্য নিশ্চিত করেছেন। আব্দুল আলিম বলেন, ‘গতকাল রোববার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির দ্বিতীয় দফায় করোনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে।’
এর আগে গত ৬ ডিসেম্বর রাতে শিক্ষামন্ত্রীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকে সরকারি বাসভবনে আইসোলেশনে ছিলেন তিনি। সেখানে দুই সপ্তাহ থাকার পর গতকাল করোনার রিপোর্ট নেগেটিভ আসে শিক্ষামন্ত্রীর।
বাংলাধারা/এফএস/এআর












