বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রামে করোনা সংক্রমণ ও মৃত্যু অতীতের যে কোনো সময়ের চেয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু ও রোগী শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। এদিন নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৩১০ জন। মারা গেছেন আরও ১৮ জন। ৩ হাজার ৩৮৯টি নমুনা পরীক্ষায় নতুন আক্রান্তদের মধ্যে মহানগরে রয়েছে ৮৩৩ জন এবং বিভিন্ন উপজেলার ৪৭৭ জন।
এদিন উপজেলাগুলোর মধ্যে আনোয়ারায় সর্বোচ্চ ৬৭ জন শনাক্ত হয়েছে। এছাড়া, লোহাগাড়ার ২ জন, সাতকানিয়ার ১৮ জন, বাঁশখালীর ২১ জন, চন্দনাইশের ২ জন, পটিয়ার ৫৭ জন, বোয়ালখালীর ৬৫ জন, রাঙ্গুনিয়ার ৪৪ জন, রাউজানের ৫৪ জন, ফটিকছড়ির ৩০ জন, হাটহাজারীর ৫৯ জন, সীতাকুণ্ডের ২৩ জন, মিরসরাইয়ের ১২ জন ও সন্দ্বীপের বাসিন্দা রয়েছেন ২৩ জন।
মঙ্গলবার (২৭ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, এদিন চট্টগ্রামের ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
এরমধ্যে বিআইটিআইডি ল্যাবে ২২৫ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ১২৩ জনের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫০৬ নমুনা পরীক্ষায় ১৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা করা হয় ৩০৭ নমুনা। এতে করোনা শনাক্ত হয় ১৩৪ জনের।
এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৪৫ নমুনা পরীক্ষায় ১৫০ জন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩০৭ নমুনা পরীক্ষায় ১৩৪ জন, এন্টিজেন টেস্টে ১ হাজার ২৯০ নমুনা পরীক্ষায় ৪২৯ জন, ইমপেরিয়াল হাসপাতালে ৪৫৬ নমুনা পরীক্ষায় ১৭৭ জন, শেভরনে ১৪১ নমুনা পরীক্ষায় ৬৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৬৩ নমুনা পরীক্ষায় ২৮ জন ও মেডিকেল সেন্টারে ৪৪ নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা শনাক্ত হয়।
বাংলাধারা/এফএস/এআর












