১৮ মার্চ ২০২৬

করোনায় দেশে আরও ৪০ জনের মৃত্যু

বাংলাধারা ডেস্ক  »

দেশে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২ হাজার ৪৫ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও এক হাজার ১৪০ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট সাত লাখ ৭৭ হাজার ৩৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে দুই হাজার ৯২৮ জন। এ নিয়ে দেশে মোট সাত লাখ ১৮ হাজার ২৪৯ জন করোনা থেকে সুস্থ হলো।

বুধবার(১২ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৫৯টি ল্যাবে ১৫ হাজার ২৯৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৫ হাজার ৪৬০টি।

২৪ ঘণ্টায় নতুন ৪০ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ২৭ জন ও নারী ১৩ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন আট হাজার ৭২৬ জন ও নারী তিন হাজার ৩১৯ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন ও ষাটোর্ধ্ব ২০ জন রয়েছেন। 

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন