৩ মার্চ ২০২৬

করোনায় মারা গেলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তপুর মা

মিরসরাই প্রতিনিধি  »

মিরসরাই উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মিরসরাই পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রিজিয়া বেগম করোনায় মারা গেছেন। রবিবার (২৫ জুলাই) সকাল ১১ টায় চট্টগ্রাম শহরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নিহত রিজিয়া বেগম মিরসরাই পৌরসভার ৩নং ওয়ার্ডের নোয়াপাড়া এলাকার জামাল উল্লাহ ইঞ্জিনিয়ার বাড়ির মৃত মোশাররফ হোসেনের স্ত্রী। এছাড়া তিনি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপুর মা।

জানা গেছে, রিজিয়া বেগম মিরসরাই উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মিরসরাই পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত এক মহিলা কাউন্সিলর হিসেবে টানা ৪র্থ বার হিসেবে নির্বাচিত হয়েছেন।

মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা বলেন, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তপু ভাইয়ের আম্মু প্রায় ২০ থেকে ২৫ দিন যাবৎ করোনা পজিটিভ হয়ে চট্টগ্রাম শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ সকাল ১১টায় তিনি মৃত্যুবরণ করেন। এছাড়াও একদিন আগে গতকাল শনিবার বিকালে উনার মেঝবোনও করোনায় মারা গেছেন। আজ বিকাল ৫টায় মিরসরাই পৌরসভার ঈদগাহ মাঠে মরহুমার জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে রিজিয়া বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়া, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাবেক সভাপতি বখতেয়ার সাঈদ ইরান, মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ