বাংলাধারা প্রতিবেদন »
করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হচ্ছে শিশুরাও। ঢাকা মেডিকেল ও শিশু হাসপাতালে শিশু করোনা রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। দশ (১০) বছরের নিচে এ পর্যন্ত ৩৯ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বমি, ডায়রিয়া ও শ্বাসকষ্ট থাকলে অবশ্যই কোভিড পরীক্ষা করাতে হবে। বাবা-মা করোনা আক্রান্ত হলে শিশুদের দূরে রাখতে হবে। সেই সঙ্গে দুই বছর থেকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।
চিকিৎসকরা বলছেন, পাঁচ মাসের বাচ্চাও আক্রান্ত হচ্ছে। শিশুরা বেশি সংক্রমিত হচ্ছে বাবা-মা থেকে। বেশির ভাগ শিশু বমি, ডায়রিয়া, শ্বাসকষ্ট ও মাল্টি-সিস্টেম, ইনফ্ল্যামেটরি সিনড্রোম নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, করোনার নতুন ধরনে শিশুরা আক্রান্ত হচ্ছে। এতে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এ বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে।
বাংলাধারা/এফএস/এআর












