২০ মার্চ ২০২৬

করোনা কেড়ে নিলো আরো ১৮ প্রাণ

বাংলাধারা ডেস্ক  »

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৬৭ জনে দাঁড়িয়েছে।

এছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ৪৭৪ জন আক্রান্ত হয়েছে। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে চার লাখ ২০ হাজার ২৩৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৫৭৭ জন। এ নিয়ে দেশে মোট তিন লাখ ৩৮ হাজার ১৪৫ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ রোববার (৮ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১৪টি ল্যাবে ১২ হাজার ৭৬০টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৬০১টি। এর মধ্যে আগের কিছু নমুনা ছিল।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন