বাংলাধারা প্রতিবেদন »
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এ ভাইরাসে একদিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৫৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ১৬ হাজার ১১০ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫০ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৮০১ জন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তবে সুস্থ হয়েছেন সাড়ে ৯৩ লাখ রোগী। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।
উল্লেখ্য, গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর গোটা বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে করোনাভাইরাস। বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন এক কোটি ৫৩ লাখ ৮২ হাজারের বেশি। মৃতের সংখ্যা ছয় লাখ ৩০ হাজার ছাড়িয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম












