১৯ মার্চ ২০২৬

করোনা: চট্টগ্রামে আরও একজনের মৃত্যু, শনাক্ত ১১৭

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১১৭ জন। এদের মধ্যে ১০৬ জন নগরের ও ১১ জন উপজেলার বাসিন্দা। মোট ১ হাজার ৩৮৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের শনাক্ত করা হয়েছে।

এছাড়া, গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৬৩ জন; এর মধ্যে ২৫৯ জন নগরের ও ১০৪ জন উপজেলার বাসিন্দা।

সোমবার (১০ জানুয়ারি) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ৩১ হাজার ৫৭৮ জনের মধ্যে ২৪ হাজার ৫৩৬ জন নগরের ও ৭ হাজার ৪২ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৩৬ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৬২৯ জনের নমুনা পরীক্ষায় ১৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩১৩ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ২১ জনের নমুনা পরীক্ষা করে একজনের করোনা পাওয়া গেছে।

ইমপেরিয়াল হাসপাতালে ১৩০ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের ও শেভরণে ৬১ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা মিলেছে।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২১ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের ও আরটিআরএলে ২০ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন