৫ মার্চ ২০২৬

করোনা: চট্টগ্রামে আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১২৪

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১০৫জন নগরীর এবং ১৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। মোট ১ হাজার ৮৩৪টি নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের শনাক্ত করা হয়েছে।

এছাড়া. এই দিন চট্টগ্রামে দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩০ হাজার ২১৪জনে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮৬টি নমুনা পরীক্ষা করে ১৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৭৬৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ১৮ জন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩৪৪টি নমুনা পরীক্ষা করে ৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৭৫টি নমুনা পরীক্ষা হয়। এতে পজেটিভ আসে ৩৯ জনের।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫৩টি নমুনা পরীক্ষা করে ১৫ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১১৯টি নমুনা পরীক্ষা করে ১৬ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১১৬টি নমুনা পরীক্ষা করে ১০ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৭টি নমুনা পজেটিভ আসে।

অন্যদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪৮টি নমুনা পরীক্ষা কারো শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেনি।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন