১৯ মার্চ ২০২৬

করোনা: চট্টগ্রামে আরও ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩০২

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুবরণ করেছে ৭ জন। এসময়ে করোনা শনাক্ত হয়েছে ৩০২ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৬ হাজার ৬৮২ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ২২৬ জন এবং উপজেলায় ৭৬ জন। মোট ১ হাজার ২৬টি নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের শনাক্ত করা হয়েছে।

শনিবার (১৭ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২১৭টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৬২টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৭০টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে চবি ল্যাবে ৭৬ জন, বিআইটিআইডি ল্যাবে ৫০ জন, চমেক ল্যাবে ৯৩ জন এবং সিভাসু ল্যাবে ৩০ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৫৮টি নমুনা পরীক্ষা করে ৪১ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৫টি নমুনা পরীক্ষা করে ১২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এদিন শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল) এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন