বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫১৮ জনের দেহে। এটিই এখন পর্যন্ত চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ শনাক্ত। একই সময়ে একজনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ৪৩৬ জন নগরীর ও ৮২ জন বিভিন্ন উপজেলার।
মোট ২ হাজার ৫৩৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪০ হাজার ৮০১ জনে। এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন মোট ৩৮৯ জন।
শুক্রবার (২ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৪৯ জনের নমুনা পরীক্ষায় ১০৫ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৮৪৬ জনের নমুনা পরীক্ষায় ৭৭ জনের, চট্টগ্রাম মেডিকেল কলেজে ৪৬৮ জনের নমুনা পরীক্ষায় ৩০ জনের ও সিভাসুতে ৫৬৫ জনের নমুনা পরীক্ষা করে ১৬৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
একই সময়ে ইমপেরিয়াল হাসপাতালে ৩০৯ জনের নমুনা পরীক্ষা করে ১২৮ জন, আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে ৩৭ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের ও আরটিআরএলে ৪৩ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের দেহে করোনার অস্তিত্ব মেলেছে।
তবে এদিন কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ১৮ জনের নমুনা পরীক্ষা করে কারও শরীরে করোনার অস্তিত্ব মেলেনি।
বাংলাধারা/এফএস/এআর












