২০ মার্চ ২০২৬

করোনা: চট্টগ্রামে জোড়া মৃত্যুর দিনে নতুন শনাক্ত ১৪৭

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৪৭ জন। এদের মধ্যে ১৩৩ জন নগরের ও ১৪ জন উপজেলার বাসিন্দা। মোট ১ হাজার ২৫৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের শনাক্ত করা হয়।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩২২ জন; এর মধ্যে ২২৭ জন নগরের ও ৯৫ জন উপজেলার বাসিন্দা।

রোববার (৬ ডিসেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গণমাধ্যমকে জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২৬ হাজার ৪১০ জনের মধ্যে ২০ হাজার ৫৬ জন নগরের ও ৬ হাজার ৩৫৪ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল শনিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৬৩৯ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে ৫৮৩ জনের নমুনা পরীক্ষা করে ১১১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১২ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা ধরা পড়েছে।

জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২০ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের দেহে করোনা পাওয়া গেছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন