২০ মার্চ ২০২৬

করোনা: চট্টগ্রামে নতুন শনাক্ত ৮০, মৃত্যু ১

বাংলাধারা ডেস্ক  »

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৮০ জন। মোট নমুনা পরীক্ষা করা হয় ৭৬৩ জনের। নতুন শনাক্তদের মধ্যে ৬৭ জন নগরের ও ১৩ জন উপজেলার বাসিন্দা।

আজ বুধবার (৪ নভেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গণমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২১ হাজার ৪৫৮ জনের মধ্যে ১৫ হাজার ৭৬০ জন নগরের ও ৫ হাজার ৬৯৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে উপজেলা পর্যায়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩০৬ জন; এর মধ্যে ২১২ জন নগরের ও ৯৪ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫৫ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২২৮ জনের নমুনা পরীক্ষায় ২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২০৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৭ জনের ও চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ৫৬ জনের নমুনার মধ্যে ৩ জনের করোনা মিলেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের দেহে জীবাণুটি শনাক্ত হয়েছে।

ইমপেরিয়ালে ৪৭ জনের নমুনার মধ্যে ১৫ জনের, শেভরণে ১১২ জনের নমুনার মধ্যে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৯ জনের নমুনার মধ্যে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি র্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৯ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা মিলেছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন