১৯ মার্চ ২০২৬

করোনা: চট্টগ্রামে নতুন শনাক্ত ১৬৫

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৬৫ জন। এদের মধ্যে ১৩৮ জন নগরের ও ২৭ জন উপজেলার বাসিন্দা। মোট ১ হাজার ২৬৮ জনের নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের শনাক্ত করা হয়েছে।

এছাড়া, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৫৯ জন; এর মধ্যে ২৫৬ জন নগরের ও ১০৩ জন উপজেলার বাসিন্দা।

সোমবার (৪ জানুয়ারি) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ৩০ হাজার ৭৯৩ জনের মধ্যে ২৩ হাজার ৮৪৮ জন নগরের ও ৬ হাজার ৯৪৫ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪৩ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৪৭৩ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩১৬ জনের নমুনা পরীক্ষা করে ৪৬ জনের ও সিভাসুতে ৫৭ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ৯২ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা পাওয়া যায়নি।

ইমপেরিয়াল হাসপাতালে ৯৭ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের ও শেভরণে ৩৪ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা পাওয়া গেছে।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৩৩ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৬ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা মিলেছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন