১৯ মার্চ ২০২৬

করোনা: চট্টগ্রামে নতুন শনাক্ত ১১৪, মৃত্যু ১

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১১৪ জন। এদের মধ্যে ৯৯ জন নগরের ও ১৫ জন উপজেলার বাসিন্দা। মোট ১ হাজার ৬২০ জনের নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের শনাক্ত করা হয়েছে।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু হয়েছে । এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৬০ জন; এর মধ্যে ২৫৭ জন নগরের ও ১০৩ জন উপজেলার বাসিন্দা।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ৩১ হাজার ৯৪ জনের মধ্যে ২৪ হাজার ১০৬ জন নগরের ও ৬ হাজার ৯৮৮ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২৮ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৬৯৬ জনের নমুনা পরীক্ষায় ১৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে ৫২৬ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ জনের ও সিভাসুতে ৬৮ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ৮২ জনের নমুনা পরীক্ষা করে একজনের করোনা পাওয়া গেছে।

ইমপেরিয়াল হাসপাতালে ৬৮ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের ও শেভরণে ২৫ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা পাওয়া গেছে।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৭ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন