২৯ মার্চ ২০২৬

করোনা : চট্টগ্রামে নতুন শনাক্ত ১০৩, মৃত্যু ১

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১০৩ জন। ৮৬৯ জনের নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তদের চিহিৃত করা হয়। নতুন শনাক্তদের মধ্যে ৯১ জন নগরের ও ১২ জন উপজেলার বাসিন্দা।

আজ সোমবার (৯ নভেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গণমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ২১ হাজার ৮৯২ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩০৭ জন; এর মধ্যে ২১৩ জন নগরের ও ৯৪ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৭১ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জন ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৭২ জনের নমুনা পরীক্ষায় ২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৫৯ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের ও সিভাসুতে ৪০ জনের নমুনার মধ্যে ১২ জনের করোনা মিলেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৭৯ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের দেহে জীবাণুটি শনাক্ত হয়েছে।

ইমপেরিয়ালে ৬৬ জনের নমুনার মধ্যে ১৮ জনের ও শেভরণে ৩৮ জনের নমুনার মধ্যে ১৫ জনের এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩৩ জনের নমুনার মধ্যে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১১ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা পাওয়া গেছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ