২০ মার্চ ২০২৬

করোনা: চট্টগ্রামে নতুন শনাক্ত আরও ১০৮, মৃত্যু ১

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ২৬৪ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১০৮ জন। এতে করে চট্টগ্রামে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ছাড়িয়ে গেছে ২২ হাজার। নতুন শনাক্তদের মধ্যে ৯১ জন নগরের ও ১৭ জন উপজেলার বাসিন্দা।

মঙ্গলবার (১০ নভেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গণমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ২২ হাজার ৮ জনের মধ্যে ১৬ হাজার ২৩২ জন নগরের ও ৫ হাজার ৭৭৬ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩০৮ জন; এর মধ্যে ২১৪ জন নগরের ও ৯৪ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৬৫ জনের নমুনা পরীক্ষা করে ১০ জন ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৫৮৮ জনের নমুনা পরীক্ষায় ৭ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪৩৫ জনের নমুনা পরীক্ষা করে ৫১ জনের ও সিভাসুতে ৫৪ জনের নমুনার মধ্যে ৮ জনের করোনা মিলেছে।

ইমপেরিয়ালে ৫১ জনের নমুনার মধ্যে ১০ জনের ও শেভরণে ২৯ জনের নমুনার মধ্যে ১২ জনের এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩৬ জনের নমুনার মধ্যে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৬ জনের নমুনা পরীক্ষায় সবার শরীরে করোনা পাওয়া গেছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন