২০ মার্চ ২০২৬

করোনা: চট্টগ্রামে মৃত্যুহীন দিনে নতুন আক্রান্ত ৮০

বাংলাধারা ডেস্ক  »

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে ৮০ জন। নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৭২ জনের। নতুন শনাক্তদের মধ্যে ৭১ জন নগরের ও ৯ জন উপজেলার বাসিন্দা।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গণমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২১ হাজার ৩৭৮ জনের মধ্যে ১৫ হাজার ৬৯৩ জন নগরের ও ৫ হাজার ৬৮৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩০৫ জন; এর মধ্যে ২১২ জন নগরের ও ৯৩ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৭৬ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৫৬০ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৮৯ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের ও চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ৫৭ জনের নমুনার মধ্যে ৫ জনের করোনা মিলেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৭৫ জনের নমুনা পরীক্ষা করে কারও দেহে জীবাণুটি শনাক্ত হয়নি।

ইমপেরিয়ালে ৫৭ জনের নমুনার মধ্যে ৯ জনের, শেভরণে ৪১ জনের নমুনার মধ্যে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১৩ জনের নমুনার মধ্যে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি র্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৪ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা মিলেছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন