বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১০৭ জন। এদের মধ্যে ৯৮ জন নগরের ও ৮ জন উপজেলার বাসিন্দা। মোট ১ হাজার ৫০০ জনের নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের শনাক্ত করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় একজনেরও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৫৪ জন; এর মধ্যে ২৫৩ জন নগরের ও ১০১ জন উপজেলার বাসিন্দা।
রবিবার (২৭ ডিসেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২৯ হাজার ৭২৫ জনের মধ্যে ২২ হাজার ৯৪১ জন নগরের ও ৬ হাজার ৭৮৪ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
সিভিল সার্জন জানান, গতকাল শনিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৮৩৩ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজে ৪৬২ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
শেভরণে ১৬৩ জনের নমুনা পরীক্ষা করে ৪৯ জনের করোনা পাওয়া গেছে।
আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২০ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা ধরা পড়েছে।
জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২২ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন বলেন, করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মানায় সর্বোচ্চ জোর দিতে হবে।
বাংলাধারা/এফএস/এইচএফ












